চট্টগ্রাম চেস একাডেমির আগস্ট-ডিসেম্বর মেয়াদের কোচিং প্যানেল ঘোষণা

চট্টগ্রাম চেস একাডেমি (CCA) ২০২৬ সালের আগস্ট থেকে ডিসেম্বর মেয়াদের জন্য তাদের নতুন কোচিং প্যানেল প্রকাশ করেছে। অভিজ্ঞ দাবাড়ু ও প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত এই প্যানেলের লক্ষ্য সব বয়সের শিক্ষার্থীদের দাবায় পারদর্শী করে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের দাবাড়ু তৈরি করা।

কোচিং প্যানেলে যারা রয়েছেন:

  • রকিব-উল-ইসলাম (প্রতিষ্ঠাতা, পরিকল্পনাকারী ও প্রশিক্ষক): জাতীয় ইনস্ট্রাক্টর, জাতীয় আর্বিটার এবং অ্যারেনা ফিদে মাস্টার (AFM)। যার রয়েছে ৩০ বছরেরও বেশি সময় ধরে দাবা প্রশিক্ষণের অভিজ্ঞতা।
  • ডাব্লিউএফএম তানিমা পারভীন (প্রশিক্ষক): নারী ফিদে মাস্টার (WFM) এবং অভিজ্ঞ দাবা প্রশিক্ষক, যিনি স্ট্র্যাটেজিক প্লে ও তরুণ দাবাড়ুদের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।
  • ক্যাপ্টেন আতাউর রহমান (প্রশিক্ষক): শৃঙ্খলা, নেতৃত্ব এবং মানসিক শক্তি বৃদ্ধির ওপর ভিত্তি করে প্রশিক্ষণ প্রদানকারী একজন অভিজ্ঞ মেন্টর।
  • আহাম্মদ হোসেন মজুমদার (প্রশিক্ষক): গেমের কৌশল ও বিশ্লেষণধর্মী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে নিয়োজিত অভিজ্ঞ প্রশিক্ষক।

একাডেমির সুবিধাসমূহ:

চট্টগ্রাম চেস একাডেমি শিশু, কিশোর ও বয়স্ক—সব বয়সের দাবারুদের জন্য প্রাথমিক (Beginner) থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে। এছাড়া টুর্নামেন্টের প্রস্তুতি, কৌশলগত উন্নয়ন, এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বিশেষ কেয়ার দেওয়া হয়।

যোগাযোগের তথ্য:

ঠিকানা: হাউস #১২৮ (এশিতা), রোড #১৭, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম।

ফোন: 01866490955, 01674077900

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *