৩য় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আর্ন্তজাতিক রেপিড দাবা টুর্নামেন্ট সম্পন্ন।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আয়োজনে ও সিসিপিএ ও চট্টগ্রাম চেস্ একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত এনএমআই ৩য় রেপিড রেটিং দাবা টুর্নামেন্টে ৭ রাউন্ড খেলা ২৯ আগস্ট শনিবার সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয় । খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এর অধ্যক্ষ ও দাবাড়ু ক্যাপ্টেন আতাউর রহমান সভাপতিত্বে অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শারমিন মুস্তারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নুসরাত জাহান, নৌপরিবহন মন্ত্রালয়ের সিনিয়র অ্যাকাউন্ডস অফিসার আতিকুল ইসলাম, মহিলা ফিদে মাস্টার ও ফিদে আরবিটার তনিমা পারভীন, চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠতা পরিচালক রাকিব-উল-ইসলাম সাচ্চু, বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান বিচারক মো. নুরুল আমিন ও মেরিটাইম ইনস্টিটিউট এর মো. শাহজাহান প্রমুখ।

এই টুর্নামেন্টে সিহাব তানিম ৭ খেলায় ৬পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন. সাড়ে ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং এ যতাক্রমে মুজিবুর রহমান রানার-আপ, প্রাঞ্জল বড়ুয় ৩য় স্থান, তাসনিমুল মুজতবা রিজবি ৪র্থ স্থান, ৫পয়েন্ট টাইব্রেকিং এ যতাক্রমে মুসফিকুর রহামন ৫ম স্থান, ফেলিপ তারিয়েস্কো পেনহেইর ৬ষ্ঠ স্থান, মো. ইমন, ৭ম স্থান, সাজিল আবিদ স্পর্শ ৮ম স্থান অর্জন করেন। এছাড়া ক্যাটাগরিতে সেরা মহিলা ফারিহা আলম, সেরা নন-রেটেড আবেদিন মো. আশফাক, এবং সেরা এনএমআই ১ম স্থান আহসান উদ্দীন, তানজিমুল রহামন ২য় ষ্থান, রওনক কুমার কল্লোল ৩য় স্থান অর্জন করেন।

৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতি অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২৫জন রেটেড দাবাড়ুসহ মোট ৫৯জন দাবাড়ু অংশগ্রহন করেন। টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে নুরুল আমিন দায়িত্ব পালন করেন.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *