চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ‘লিওনাইন আন্তর্জাতিক ১ম রেটিং (অনূর্ধ্ব-২০) দাবা টুর্নামেন্ট ২০২৬’

চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ‘লিওনাইন আন্তর্জাতিক ১ম রেটিং (অনূর্ধ্ব-২০) দাবা টুর্নামেন্ট ২০২৬’
চট্টগ্রাম চেস্ একাডেমির আয়োজনে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘লিওনাইন আন্তর্জাতিক ১ম রেটিং (অনূর্ধ্ব-২০) দাবা টুর্নামেন্ট ২০২৬’। চট্টগ্রাম নগরীর সিজেকেএস কনভেনশন হলে ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
টুর্নামেন্টের বিস্তারিত তথ্য:

  • ফরম্যাট ও সময় নিয়ন্ত্রণ: সুইজ সিস্টেমে মোট ৫ রাউন্ডে টুর্নামেন্টটি পরিচালিত হবে। প্রতি চালের জন্য ৩০ সেকেন্ড ইনক্রিমেন্টসহ সময় বরাদ্দ থাকবে ৬০ মিনিট।
  • সময়সূচি:
  • ১ম রাউন্ড: ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) – বিকাল ৩:০০ টা
  • ২য় রাউন্ড: ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) – সকাল ১০:০০ টা
  • ৩য় রাউন্ড: ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) – বিকাল ৩:০০ টা
  • ৪থ রাউন্ড: ১৯ সেপ্টেম্বর (শনিবার) – সকাল ১০:০০ টা
  • ৫ম রাউন্ড: ১৯ সেপ্টেম্বর (শনিবার) – বিকাল ৩:০০ টা
    পুরস্কার ও ক্যাটাগরি:
    টুর্নামেন্টে সর্বমোট ২৫,০০০ টাকা নগদ পুরস্কারের পাশাপাশি ট্রফি, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হবে।
  • মূল পুরস্কার: চ্যাম্পিয়ন পাবেন ৫,০০০ টাকা ও ট্রফি; রানার-আপ পাবেন ৩,৫০০ টাকা ও ট্রফি; ৩য় স্থান ৩,০০০ টাকা ও ক্রেস্ট; ৪র্থ স্থান ২,০০০ টাকা ও ক্রেস্ট; ৫ম স্থান ১,৫০০ টাকা ও ক্রেস্ট; এবং ৬ষ্ঠ, ৭ম ও ৮ম স্থান অর্জনকারীরা পাবেন ১,০০০ টাকা ও ক্রেস্ট।
  • বিশেষ ক্যাটাগরি: সেরা মহিলা, সেরা ননরেটেড, সেরা সিসিএ (CCA) এবং অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১০ বিভাগের সেরা খেলোয়াড়দের প্রত্যেককে ১,০০০ টাকা ও মেডেল দেওয়া হবে।
    রেজিস্ট্রেশন সংক্রান্ত:
    টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৭১০ টাকা। নিবন্ধনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬।
    নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য আয়োজক কমিটির মো. নুরুল আমিন (01866-490955) অথবা রাকিব-উল-ইসলাম সাচ্চু-র (01674-077900) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *