চট্টগ্রাম চেস একাডেমির ২য় ট্রেনিং সেন্টারের উদ্বোধন

চট্টগ্রামে শিশু-কিশোরদের দাবা প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম চেস একাডেমির ২য় ট্রেনিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় নগরীর ৪ এম এম আলী রোড, শিল্পকলা একাডেমি সংলগ্ন ICDT ভবনের নিচতলায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলে দুপুর ১২টা পর্যন্ত।

নতুন ট্রেনিং সেন্টারের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম চেস একাডেমির প্রশিক্ষক, পরিচালক, শিক্ষার্থী, অভিভাবক, দাবাপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে আগতদের স্বাগত জানিয়ে একাডেমির পক্ষ থেকে বলা হয়, শিশু-কিশোরদের দাবার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের মেধা, মনোযোগ, ধৈর্য ও সৃজনশীলতা বিকাশে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রাম চেস একাডেমির Founder, Trainer, Director ও Arena FIDE Master (AFM) রাকিব-উল-ইসলাম সাচ্চু, Trainer, Director ও Women FIDE Master (WFM) তানিমা পারভিন, Associate Trainer ও Director সোহানুর রহমান সোহান(AFM), Senior Trainer আহমেদ হোসেন মজুমদার, Director ক্যাপটেন আতাউর রহমান ও Director নূরুল আমিনসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একাডেমি সূত্রে জানা যায়, প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্স—এই তিনটি ক্যাটাগরিতে দাবা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি কোর্সের মেয়াদ ছয় মাস। ছয় মাসের জন্য ভর্তি ফি ৫০০ টাকা এবং মাসিক ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে একটি করে সরাসরি ক্লাসের পাশাপাশি সপ্তাহান্তে অনলাইন ফলোআপ এবং অনলাইনে দাবা খেলার ব্যবস্থাও রয়েছে।

চট্টগ্রাম চেস একাডেমির প্রথম ক্যাম্পাস নগরীর বাড়ি নং-১২৮, রোড নং-১৭, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ, চট্টগ্রাম-এ অবস্থিত। নতুন দ্বিতীয় ক্যাম্পাসটি এমএম আলী রোডের ICDT ভবনের নিচতলায়, শিল্পকলা একাডেমির পাশে স্থাপিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে শিশুদের দাবা শিক্ষায় যুক্ত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা বলেন, একটি দাবার চাল শুধু একটি খেলার সূচনা নয়; এর মাধ্যমে একটি শিশুর চিন্তাশক্তি, পরিকল্পনা ও স্বপ্নের বিকাশের পথও তৈরি হতে পারে।

চট্টগ্রাম চেস একাডেমির মিডিয়া পার্টনার হিসেবে সকল কর্মকাণ্ডের অংশীদার হবে অনলাইন নিউজ পোর্টাল banglarroop।

চট্টগ্রাম চেস একাডেমির পক্ষ থেকে শিশুদের দাবা শিক্ষায় উৎসাহিত করতে বলা হয়—
“একটি দাবা চাল দিয়ে শুরু হোক আপনার শিশুর পথচলা।”

একাডেমির যোগাযোগ নম্বর: ০১৬৭৪০৭৭৯০০, ০১৮১৯০৮৪৬৪৬, ০১৮৬৬৪৯০৯৫৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *