লিওনাইন দাবায় মুগ্ধ চ্যাম্পিয়ন

চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত লিওনাইন আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে (অনূর্ধ্ব-২০) চ্যাম্পিয়ন হয়েছেন রাইয়ান রশিদ মুগ্ধ। টুর্নামেন্টে রানার আপ হয়েছেন নাজিফ নিয়াজ। ঢাকা থেকে আসা মুগ্ধ অনূর্ধ্ব-১২ বিভাগেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

তিনদিনব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর সিজেকেএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চেস্ একাডেমির পরিচালক রাকিব-উল-সাজ্জুর সভাপতিত্বে এবং পরিচালক ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আবু সুফিয়ান। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *